সুস্থ শরীরের জন্য ৫টি ফিজিওথেরাপি টিপস
সুস্থ শরীরের জন্য ৫টি ফিজিওথেরাপি টিপস
1. দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকবেন না
দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে প্রতি ৩০–৪৫ মিনিট পরপর একটু হাঁটুন বা শরীর নড়াচড়া করুন। এতে জয়েন্ট স্টিফনেস ও ব্যথা কমে।
2. ভারী জিনিস তোলার সময় সাবধানতা
ভারী কিছু তুলতে হলে কোমর না ঝুঁকিয়ে হাঁটু ভাঁজ করে তুলুন। ভুলভাবে তুললে কোমর ও হাঁটুতে আঘাত লাগতে পারে।
3. ঘুমের ভঙ্গি ঠিক রাখুন
ঘুমানোর সময় খুব উঁচু বা খুব নিচু বালিশ ব্যবহার করবেন না। সঠিক ভঙ্গিতে ঘুমালে ঘাড় ও পিঠের ব্যথা কম হয়।
4. হালকা ব্যায়াম নিয়মিত করুন
ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করলে জয়েন্ট শক্ত থাকে, রক্ত সঞ্চালন ভালো হয় এবং ব্যথা কমে।
5. নিজে নিজে ওষুধ খাবেন না
ব্যথা হলেই নিজে নিজে painkiller না খেয়ে একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। সঠিক চিকিৎসাই নিরাপদ